কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল

ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

এদিকে দুপুর ১২টার দিকে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআইয়ের একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক শুরু করেছে। গুলশান চেয়ারপারসনের অফিসে এই বৈঠক শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন—বিএনপি স্হায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন ও বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস) এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস-এর নেতৃত্বে প্রতিনিধিদল।

অন্য সদস্যরা হলেন- কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর এনডিআই জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

১০

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

১১

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

১২

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

১৩

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১৪

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১৫

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৬

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৭

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৮

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৯

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

২০
X