ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের পূর্ণ তালিকা প্রকাশ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউনহল জুলাই চত্বরে গিয়ে আবারও বিক্ষোভ করেন। সোমবার (২১ জুলাই) মধ্যরাতে শিক্ষা উপদেষ্টা এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা করায় তার পদত্যাগ দাবি করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে নানা স্লোগান দেন। পরে টাউন হল মোড়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে সেখানেই গায়েবানা জানাজা পড়েন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ভুক্তভোগীদের সঠিক তালিকা দিতে হবে। রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তেও শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে ব্লকেড কর্মসূচিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেন।

এতে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ,আনন্দমোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, রয়েল মিডিয়া কলেজ, নটর ডেম কলেজ ও কমার্স কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X