জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ এএম
অনলাইন সংস্করণ

হাতির আক্রমণে প্রাণ গেল মাহুতের

পুরোনো ছবি
পুরোনো ছবি

মৌলভীবাজারের জুড়ীতে হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহুতের নাম গোলাম মোস্তফা (৪৫)। তার বাড়ী জয়পুরহাট জেলার কালাই থানার মৃত ইয়াকুব আলীর ছেলে।

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন হাতিটি এক মাস ধরে পাহাড়ের ভেতরে ছিল। সোমবার দুপুরে মাহুত গোলাম মোস্তফাসহ আরও কয়েকজন মাহুত হাতিটি আনতে সাগরনাল বিটের পাহাড় এলাকার বাঁশমহালে যায়। এ সময় হাতিটির মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে তাকে চেপে ধরে। পরে হাতিটির আক্রমণে তিনি ঘটনাস্থলে মারা যান।

হাতির সঙ্গে থাকা আরেক মাহুত ফজলু মিয়া ও চিনু মিয়া বলেন, আমরা পাঁচ থেকে ছয়জন মাহুত হাতিটিকে আনতে যাই। এ সময় গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাহুতের মৃত্যুর পর হাতিটি অন্যদিকে চলে গেলে আমরা তাকে উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।

হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ‘মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনি হাতি আনতে গিয়ে মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন সাগরনাল পাহাড়ে হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জুড়ী থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবীর বলেন, হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। নিহতের পরিবার থঅভিযোগ দিলে হাতির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১০

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১১

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১২

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৩

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৪

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৬

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৭

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৮

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৯

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

২০
X