কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মত পাল্টালেন দুদকের খুরশীদ আলম, লড়বেন ইউনূসের বিপক্ষে 

খুরশীদ আলম ও ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
খুরশীদ আলম ও ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের প্রধান ও একমাত্র আইনজীবী হিসেবে খুরশীদ আলম খানকে ঘোষণা করা হয়েছে। এ কারণে অভিমান ভেঙে আগামীকাল (মঙ্গলবার) ইউনূসের বিপক্ষে আইনি লড়াই করতে শ্রম আদালতে যাবেন এ আইনজীবী।

সোমবার (৪ সেপ্টেম্বর) আইনজীবী ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, সোমবার রাতে খুরশীদ আলম খানের পল্টনের চেম্বারে যান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।

বৈঠকে কর্মকর্তারা খুরশীদ আলমকে বলেন, আপনি আমাদের প্রধান ও একমাত্র আইনজীবী। মামলাটি পরিচালনার জন্য কালকে (মঙ্গলবার) আপনি কোর্টে যাবেন এটাই আমাদের অনুরোধ।

কর্মকর্তারা আরও বলেন, আপনার সমস্ত বক্তব্য আমরা শুনেছি। যেহেতু বিষয়টি অফিসিয়াল প্রসিডিউরের মাধ্যমে হয় সেজন্য সময় লাগতে পারে।

অধিদপ্তরের কর্মকতার্রা আরও বলেন, সর্বোচ্চ আদালতে আপনি এই মামলায় লড়েছেন। ভবিষ্যতেও আপনিই এ মামলায় লড়বেন। কাজেই এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নাই। পরে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আগামীকাল শ্রম আদালতে ইউনূসের মামলায় শুনানি করতে যাবেন তিনি।

প্রসঙ্গত, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলাটি শ্রম আদালতে বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এর মধ্যেই গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এরপরই পরিদর্শন অধিদপ্তরের পক্ষে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১০

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১১

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১২

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৩

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৪

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৫

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

১৬

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

১৭

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

১৮

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

১৯

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

২০
X