মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

সন্তানের মৃত্যু নিয়ে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বাবার বিরুদ্ধে

উপজেলা ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে
উপজেলা ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে

নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত মো. ইমতিয়াজকে নিয়ে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বাবা হাবিবুর রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চাটখিল আলিয়া মাদ্রাসা মিলনায়তনে চাটখিল উপজেলা ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি।

তিনি বলেন, ইমতিয়াজকে গেজেটভুক্তির মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা আদায় করেছেন তার বাবা। মামলার ভয় দেখিয়ে রাজনৈতিক সুবিধা আদায়সহ ৭০-৮০ লাখ টাকা ও ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ থেকে আরও ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

তিনি আরও বলেন, ইমতিয়াজ কোনো ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না; বরং থানা থেকে লুট করা অস্ত্র কোমরে রেখে পালানোর সময় নিজের গুলিতেই মারা যান। এরপর তার বাবার ‘জুলাই বাণিজ্য’ নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে, উল্টো আমাদের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেব।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, একই কলেজের শিক্ষার্থী গোলাপ হোসেন ফরহাদ। তিনি বলেন, যেভাবে কেউ মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, ঠিক সেভাবেই ইমতিয়াজও আন্দোলনে অংশ না নিয়েও ‘জুলাই শহীদ’ হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। এটি শহীদদের অপমান এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অপব্যবহার। আমরা এর কঠোর তদন্ত ও শাস্তি দাবি করছি।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাহা ইয়াসিন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম, এবং চৌমুহনী এস. কলেজের শিক্ষার্থী মো. সামির।

শিক্ষার্থীদের অভিযোগ বিষয়ে জানতে চাইলে ইমতিয়াজের বাবা হাবিবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ইমতিয়াজের বিষয়টি তদন্তাধীন। আপাতত তার নাম সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X