সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বন্দুক-গুলি জব্দ

জব্দ করা অস্ত্র ও গুলি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ছবি : কালবেলা
জব্দ করা অস্ত্র ও গুলি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ছবি : কালবেলা

সাতক্ষীরার সুন্দরবনে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করেছে কোস্টগার্ড। সুন্দরবনের মাউন্দে নদীসংলগ্ন এলাকা এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি দল মাউন্দে নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে আত্মসমর্পণ করানোর জন্য অভিযানে থাকা সদস্যরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে বনের ভেতরে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

সিয়াম-উল-হক আরও বলেন, জব্দ করা অস্ত্র ও গুলি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১০

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১১

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১২

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৩

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৪

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৫

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৬

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৭

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৮

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৯

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X