সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে’

আশাশুনিতে নির্বাচনী উঠান বৈঠকে কাজী মো. আলাউদ্দীনসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আশাশুনিতে নির্বাচনী উঠান বৈঠকে কাজী মো. আলাউদ্দীনসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দীন বলেছেন, মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরাও তেমন সুরক্ষা পাবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের নাটানা গ্রামের বারুণী মন্দির মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দীন বলেন, জামায়াতে ইসলামীর ধোঁকাবাজির ফাঁদে পা দেবেন না। দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিতে বিএনপিকে ভোট দিন। বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়নকাজ করেছেন। কালীগঞ্জের প্রায় সব অলিগলির রাস্তা কার্পেটিং করেছি। করেছি কাজী আলাউদ্দীন হাইস্কুল, ডিগ্রি কলেজ, কাকশিয়ালি ব্রিজসহ অসংখ্য উন্নয়ন। সুপেয় পানি, বিদ্যুতায়ন, পানি নিষ্কাশন, সবই করেছি আপনাদের কষ্টের কথা ভেবে।

বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, আমি সৎ ও ন্যায়পরায়ণ বলে প্রশাসন আমাকে যমের মতো ভয় পেত। কালীগঞ্জকে দুর্নীতি–সন্ত্রাসমুক্ত করেছি। আবারও সুযোগ পেলে আশাশুনি ও কালীগঞ্জকে আরও উন্নত করব। আশাশুনি উপজেলায় একটি ইকোনমিক জোন স্থাপন করা হবে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বারুণী মন্দিরের সভাপতি মৃন্ময় মল্লিক। সঞ্চালনা করেন সহসভাপতি বিশ্বজিৎ মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, তপতী মল্লিক, স্বপন বাছাড়সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X