সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর চর রহিমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত মানিক গাজী (৬০) ওই এলাকার মৃত মান্দার গাজীর ছেলে। ঘটনার পর থেকেই মানিক গাজী পলাতক রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অভিযুক্ত মানিক গাজী ওই শিশুকে মুরগির বাচ্চা খেতে দেওয়ার নাম করে নিজের ঘরে ডেকে নেয়। ঘরে ফিরতে দেরি হওয়ায় ভুক্তভোগীর মা গিয়ে দেখতে পান শিশুটির সঙ্গে অনৈতিক আচরণ করা হচ্ছে। পরে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিশুকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, শিশুটি মঙ্গলবার রাতে ভর্তি হয়। আমরা তার শরীর থেকে স্যাম্পল সংগ্রহ করেছি। সে বর্তমানে চিকিৎসকদের অবজারভেশনে আছে।

এ বিষয়ে দেবহাটা থানার ওসি মো. জাকির হোসেন বলেন, অভিযুক্ত মানিক গাজীকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। শিশুটির পরিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X