সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘চোরাই মোটরসাইকেল গ্যারেজে রেখে বিক্রি করত তারা’

পুলিশের হাতে আটক তিন মোটরসাইকেল চোর। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক তিন মোটরসাইকেল চোর। ছবি : কালবেলা

চাঁদপুরে চোরাই ছয় মোটরসাইকেল উদ্ধারসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। চক্রটি চোরাই মোটারসাইকেল গ্যারেজে রেখে বিক্রি করত বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

আটক তিনজন হলেন—চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাচারিয়া এলাকার পশ্চিম পাঠান বাড়ির রাফসান ইসলাম নিলয় (২০), ফরিদগঞ্জ ১৫ নম্বর রূপসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারো পাইকা এলাকার মো. ইয়ামিন (২১) ও সদরের ৮ নম্বর বাগাদী ইউনিয়নের খান বাড়ি নিজগাছতলা এলাকার মান্নান খানের ছেলে আব্দুস সালাম (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গত ৩০ জুন বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুজন মোটরসাইকেল চোরকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে, চোরাই মোটরসাইকেল যেখানে বিক্রি করে সেই সালাম মোটরসের মালিক আব্দুস সালামকে আরও একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে আরও চারটি মোটরসাইকেলসহ মোট ছয়টি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, চক্রটি চোরাই পথে ভারত থেকে মোটরসাইকেলগুলো আব্দুস সালামের কাছে বিক্রয় করত। তারা লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এলাকা থেকে তাদের সহযোগী অজ্ঞাতনামা চোরদের মাধ্যমে চুরি করে সালামের গ্যারেজে রেখে দিত। সেখান থেকে বিক্রি করে দিত। নিলয়ের এক সহযোগী লক্ষ্মীপুরের মোটরসাইকেল চোর ইয়াসিনের থেকে চোরাই মোটরসাইকেলগুলো নিয়ে আসে। এ ঘটনায় চুরির মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X