মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সাব-স্টেশনে বিস্ফোরণ, ব্ল্যাক আউট হবিগঞ্জ

হবিগঞ্জে গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটে। ছবি : কালবেলা
হবিগঞ্জে গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটে। ছবি : কালবেলা

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটনায় সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পরে আগুন ছড়িয়ে পড়ে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ট্রান্সমিটারের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে বিস্ফোরণের ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হয়েছে। ফলে সারা জেলায় বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

হবিগঞ্জ শাহজিবাজার সাব স্টেশনের প্রকৌশলী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। ফলে বন্ধ রয়েছে সারা জেলায় বিদুৎ সরবরাহ। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশল তাবশির বিন বাশার কালবেলাকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিদুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X