হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরা নিয়ে তুমুল সংঘর্ষ

বিল দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এলাকাবাসী। ছবি : কালবেলা
বিল দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এলাকাবাসী। ছবি : কালবেলা

হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে ৩ ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষ চলে।

তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল হবিগঞ্জে পাঠানো হয়েছে। সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাইঞ্জা বিলের জমির মালিকানা ও মাছ ধরার অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন চেয়ারম্যান আরিফ আহমেদ রুপনের সঙ্গে হারিছ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।

সোমবার সকাল ১০টায় চেয়ারম্যান আরিফ আহমেদ রুপনের লোকজন বিলের মধ্যে মাছ ধরতে যায়। এ সময় হারিছ মিয়ার লোকজন বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ স্থানীয় লোকজনদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র কালবেলাকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X