সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে মসজিদের পুকুরে মিলল ইমামের মরদেহ

সিলেট জেলা ম্যাপ। ছবি : কালবেলা
সিলেট জেলা ম্যাপ। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মসজিদের পুকুর থেকে মাওলানা আলাউদ্দিন (৪০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মাওলানা আলাউদ্দিন ওই মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা।

জানা যায়, গত ৮ মাস থেকে মাওলানা আলাউদ্দিন উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদ (বড়) মসজিদে ইমামতি করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন তিনি। মক্তবের দুই শিশু তার খাবার নিয়ে আসলে খাবার রেখে শিশুদের চলে যাওয়ার কথা বলে মসজিদের পুকুরে গোসল করতে নামেন তিনি।

পরে মসজিদের পুকুর ঘাটে তার কাপড় দেখে পরবর্তীতে মসজিদের পুকুরে গোসল করতে আসা মানুষেরা ইমামকে খোঁজাখুঁজি করে কোথাও পাননি। এ সময় পুকাশ জামে মসজিদ (বড়) পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সেলিম আহমদ সেখানে উপস্থিত হয়ে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের ইমাম আলাউদ্দিনের মৃতদেহ মসজিদের পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট থানায় খবর দেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানার এসআই আকতার হোসেনকে ঘটনাস্থলে পাঠাই। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১০

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১১

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১২

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৩

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৪

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৫

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৬

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৭

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৮

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৯

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

২০
X