সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০১:৫৭ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সাভারে কাভার্ডভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ার বাইপাইলে কাভার্ডভ্যানের চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধাঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশের ভাষ্যমতে, উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে সড়কের একটি গর্তে পড়ে রিকশাটি উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় রিকশাচালক, এক নারী ও এক শিশুকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থলের সড়কটিতে দীর্ঘদিন ধরেই বড় গর্ত থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার জন্য সড়কের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন তারা।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘ঘটনার পরই পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।’

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১০

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১১

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১২

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৩

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৪

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৫

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৬

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৭

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৮

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X