ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

১৭ যাত্রী নিয়ে ভাঙ্গা থেকে ছাড়ে বিশেষ ট্রেন

ভাঙ্গা রেলস্টেশন। ছবি : সংগৃহীত
ভাঙ্গা রেলস্টেশন। ছবি : সংগৃহীত

ঢাকায় ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিতে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে ৭টি বগি বিশিষ্ট একটি বিশেষ ট্রেন মাত্র ১৭ যাত্রী নিয়ে ছেড়ে যায়।

মঙ্গলবার (৫ আগস্ট) এই ট্রেনটি খুলনা থেকে ১০টা ২৫ মিনিটে পৌঁছে বেলা সাড়ে ১১টায় যাত্রা শুরু করে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান।

তিনি জানান, একমাত্র জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নিতে সাতটি বগিতে ৬৭৬ আসন বিশিষ্ট বিশেষ ট্রেনটি খুলনা থেকে ভাঙ্গায় সম্পূর্ণ খালি অবস্থায় ১০টা ২৫ মিনিটে এসে পৌঁছায়। ভাঙ্গা থেকে ১ ঘণ্টা ৫ মিনিট অবস্থান করে বেলা সাড়ে ১১টায় মাত্র ১৭ জন ছাত্র নিয়ে ছেড়ে গেছে।

তিনি আরও জানান, ওই সময়টি অনেক বৃষ্টি ছিল এদের কারও কাছ থেকে কোনো টিকিট দেওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রিতে এরা গিয়েছে, এই বিশেষ ট্রেনটি এদের জন্য ভাড়ায় এসেছে।

এ দিকে ভাঙ্গা বামনকান্দা জংশনের মাস্টার সুমন বাড়ৈ জানান, বিশেষ ট্রেনটি আমাদের জংশনে ক্রসিংয়ের জন্য দুই মিনিট অবস্থান করেছে, তবে এখান থেকে কোনো যাত্রী ওঠানামা করেনি, এখান থেকে যাত্রী নেওয়ারও কোনো নিয়ম নেই।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক আশরাফ হোসেন বলেন, ওই সময়টায় প্রচুর বৃষ্টি হয়েছে, আমি আন্দোলনে শহীদ হওয়া আব্দুল আহাদের সমাধিতে ফুল দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে ভাঙ্গার বাইরে ছিলাম, যার ফলে খোঁজখবর নিতে পারিনি।

তিনি বলেন, পরে আমরা যে যার মতো করে পরিবহন বাসে ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নিয়েছি।

বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে ৬৭৬ আসনের বিশেষ ট্রেনে মাত্র ১৭ ছাত্র নিয়ে ছেড়ে যাওয়ার বিষয়টির খবর ভাঙ্গায় ছড়িয়ে পড়লে নেতিবাচক মন্তব্য করেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X