লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আর কোনো মাফিয়াতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না : পুতুল

নাটোরের লালপুরে পথসভায় বক্তব্য দেন ফারজানা শারমিন পুতুল। ছবি : কালবেলা
নাটোরের লালপুরে পথসভায় বক্তব্য দেন ফারজানা শারমিন পুতুল। ছবি : কালবেলা

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান। যে বাংলাদেশের মাটিতে আর কোনো মাফিয়াতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে লালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে সংক্ষিপ্ত পথ সভায় তিনি এসব কথা বলেন।

পুতুল অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা অতিদ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে প্রতিটি জনগণের সেই অধিকার ফিরিয়ে দেবেন, গত ১৭ বছর যে ভোটাধিকার থেকে তারা বঞ্চিত ছিল। বাংলাদেশের জনগণ ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বচন করে নেবে।

এ সময় লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নাটোর জেলা বিএনপির সদস্য, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বড় ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে তাদের রক্তের কাছে এই জাতি এখনো ঋণী। বর্তমান সরকার সংস্কারের নামে যে সময় পার করেছেন সেই সময়ের মধ্যে চারটি নির্বাচন করা সম্ভব। আপনারা সংস্কারের নামে সংসার শুরু করেছেন। এসব তামাশা বন্ধ করে গণ দাবির প্রতি সমর্থন রেখে অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করুন।

এ সময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিস্টু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলুর, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম, উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক সেলিম রেজা ভূবন, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১০

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১১

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৩

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৪

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৮

রামিসা হত্যা মামলার রায় আজ

১৯

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

২০
X