চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী-বোনসহ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে আরেক মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তার স্বজনকে ব্যবসায়ী সাজিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী-বোনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহা. শোয়াইব ইবনে আলম বাদী হয়ে চট্টগ্রাম কার্যালয়ে এই মামলা করেন।

এ নিয়ে গত দুই সপ্তাহে জাবেদ, তার স্বজন ও ইউসিবিএল কর্মকর্তাদের বিরুদ্ধে চট্টগ্রামে তিনটি মামলা করল দুদক। গত ২৪ ও ৩১ জুলাই মোট ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আগের দুটি মামলা হয়েছিল।

মামলার বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ কামরুজ্জামানের ফুপাতো ভাই সৈয়দ নুরুল ইসলামকে ‘ক্রিসেন্ট ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক সাজানো হয়। এরপর ২০১৯ সালের ১০ অক্টোবর ইউসিবিএলের চট্টগ্রামের জুবলী রোড শাখায় একটি চলতি হিসাব খোলা হয়।

প্রতিষ্ঠানটির নামে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ২৫ কোটি টাকা আবেদন করা হয়। ব্যাংকের কর্মকর্তারা ঋণ আবেদনকারীর পরিচয়, স্টক, অভিজ্ঞতা ইত্যাদির মিথ্যা তথ্যে ‘সন্তোষজনক’ প্রতিবেদন দাখিল করে ২৫ কোটি টাকা ঋণ প্রদানের সুপারিশ করে তা ব্যাংকের করপোরেট ব্যাংকিং ডিভিশনে পাঠায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইউসিবিএলের ‘করপোরেট ব্যাংকিং ডিভিশন ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন’-এর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটি ওই ঋণ দেওয়ার ক্ষেত্রে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ তুলে ধরেছিল। এর পরও সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মাধ্যমে ‘প্রভাবিত’ হয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ওই বছরের ১৬ ফেব্রুয়ারি ঋণ অনুমোদন করা হয়।

এ বিষয়ে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, বৃহস্পতিবারের মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), বোন রোকসানা জামান চৌধুরী (৫৬), আফরোজা জামান চৌধুরী, ব্যাংকের কর্মকর্তাসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X