কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ৩ হাজার তালগাছ রোপণ 

পাইকগাছায় ৩ হাজার তালগাছ রোপণ। ছবি : কালবেলা
পাইকগাছায় ৩ হাজার তালগাছ রোপণ। ছবি : কালবেলা

খুলনার পাইকগাছার প্রাকৃতিক অতি ঝুঁকিপূর্ণ এলাকা কপিলমুনির তালতলা ও গোয়ালবাথান এলাকায় বজ্রপাত ও পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপির উদ্যোগে প্রায় তিন হাজার তালগাছের বীজ রোপণ করা হয়েছে।

শুক্রবার (০৮ আগস্ট) এই বৃক্ষরোপণ কর্মযজ্ঞের উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম‍্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৫ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে এই তালের বীজ রোপণ করা হয়। এতে সহযোগিতা করেছেন স্থানীয় বিএনপি নেতা শেখ জাকির হোসেন ও শহিদুল ইসলাম হাওলাদার ।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বণিক সমিতির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, যুবদলের উপজেলা আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, বিএনপি নেতা আবুল হোসেন,মাসুদুজ্জামান বাবু, তুষার কান্তি মন্ডল, মানবাধিকার সংগঠক ও সাংবাদিক এসএম পারভেজ, অলিউল ইসলাম, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম শফিউল ইসলাম, জাহিদ আলম, শাহ আলম, মেম্বার রফিকুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম প্রমুখসহ স্থানীয় জনগণ ।

আনোয়ার আলদীন তালের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধনের পর বলেন, জনগণের সবচেয়ে প্রিয়তম নেতা, দেশের নির্ভরযোগ্য কান্ডারি তারেক রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পাঁচ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন । তার লক্ষ্য বাস্তবায়নে সারা দেশের সঙ্গে সবচেয়ে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিপ্রবণ এই অঞ্চলে প্রকৃতিবান্ধব তালবীজ রোপণ করা হচ্ছে । প্রকৃতি ও আগামী প্রজন্মের জন্য স্বেচ্ছায় এসব বীজ রোপণ ব‍্যাপকহারে বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, উপকূলীয় সুন্দরবন সংলগ্ন পাইকগাছা-কয়রার প্রতিকূল প্রকৃতি ক্রমশ হন্তারক হয়ে উঠছে । জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস,পানির উপরিভাগের উচ্চতা বৃদ্ধি, বেড়িবাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে ব্যাপক ক্ষতি, জলাবদ্ধতা, খরা, অতিবৃষ্টির কারণে মাছের ঘের, ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বৃক্ষশূন্য এই অঞ্চলে বজ্রপাত রীতিমতো ভয়ংকর রূপ পরিগ্রহ করেছে ।বজ্রপাতের মৌসুম শুরু হলে ঘের, মাছ ধরা, কৃষিসহ উন্মুক্ত স্থানে কাজ করা অনেকটা ভীতিকর হয়ে ওঠে। বজ্রপাতে প্রাণহানি বেড়ে চলেছে আশঙ্কাজনক হারে।

আনোয়ার আলদীন প্রতিটি গ্রামে স্বেচ্ছায় তালগাছের পাশাপাশি নারকেলগাছ, সুপারিগাছের মতো উচ্চতা সম্পন্ন বজ্রপাত নিরোধে কার্যকরী বৃক্ষ, ফলদ বৃক্ষ রোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X