মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

মাগুরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব। ছবি : কালবেলা
মাগুরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহল ইতিবাচ প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, বাংলাদেশে একটি ডেমোক্রেটিক ট্রানজেকশন হবে, একটি সুন্দর ইলেকশন হবে বলে আন্তর্জাতিক মহল আশা করছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শফিকুল বলেন, আমরা চাই যে আমাদের সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই-বোন, হিন্দু ভাই-বোন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই যেন সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেজন্যে আমরা চেষ্টা করব। আসন্ন নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্র জানুয়ারি মাসের মধ্যে সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে। ইতোমধ্যে জেলায় ৮শ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনিভাবে দেশের প্রতিটি জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়ে গেছে। বিপুল সংখ্যক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ সময় তিনি আওয়ামী লীগকে চরম ফ্যাসিবাদী আখ্যায়িত করে তাদের সময়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ একদলীয় ফ্যাসিজম চালু করেছিলে। সে সময় আওয়ামী লীগ যুবলীগ না করলে কাউকে চাকরি দেওয়া হতো না।

তিনি বলেন, দেশের বাইরে থেকে তারা ভয়ংকর মিথ্যাচার প্রচার করছে। ৩ হাজার পুলিশ সদস্যের হত্যার বিষয়টিকে আওয়ামী লীগের চরম মিথ্যাচার। তাদের আর সময় নেই।

মন্দির পরিদর্শনের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নিতাই গৌড় গোপাল, সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস ব্রহ্মচারী, তরুণ ভৌমিকসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X