সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জামায়াতের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

চক্ষু শিবিরে তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ছবি : কালবেলা
চক্ষু শিবিরে তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ছবি : কালবেলা

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে কৈখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ মানবিক কর্মসূচি।

চক্ষু শিবিরে এলাকার তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি অনেক রোগীকে ছানি অপারেশনের জন্য সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে রেফার করা হয়।

চিকিৎসাসেবা পাওয়া রোগীরা জানান, অনেক দিন ধরে চোখের সমস্যায় ভুগলেও চিকিৎসার খরচ ও সুযোগের অভাবে চিকিৎসা নিতে পারছিলেন না। এ শিবির থেকে বিনামূল্যে সেবা পেয়ে তারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি দিনব্যাপী চক্ষু পরীক্ষার সেবক, সেবিকা ও রোগীদের খোঁজ খবর নেন এবং পুরো ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আমরা সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চাই। কারও চোখের আলো ফিরিয়ে দিতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

চক্ষু শিবিরটির পরিচালনা করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের মো. আরাফাত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির প্রফেসর শহিদুর রহমান, লাবসার সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা ইউসুফ আল আজাদী ও যুব বিভাগ সেক্রেটারি মো. আরিফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১০

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১১

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১২

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৪

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৫

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৬

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৭

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৮

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৯

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

২০
X