মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন মেহেরপুরের সেই সিনিয়র সহকারী জজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্দেশনা অমান্যের তলবে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মেহেরপুরের সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসান মোবারক মুনিম।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা থেকে ২টা ২০মিনিট পর্যন্ত বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে মেহেরপুরের সিনিয়র সহকারী জজ মুনিমের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট ফারুকসহ কয়েকজন জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। এ সময় আদালত দৈনিক কালবেলায় প্রকাশিত এ বিষয়ে সংবাদও নজরে আনেন। প্রায় ২০ মিনিট ধরে মামলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলে অঙ্গীকার করেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে পারিবারিক আদালতের এক মামলায় হাইকোর্ট জরিমানা ১৫ লাখ টাকা থেকে কমিয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করে ছয় মাস সময় দেন এবং মামলার কার্যক্রম স্থগিত রাখেন। কিন্তু হাইকোর্টের ওই নির্দেশনা উপেক্ষা করে মেহেরপুরের পারিবারিক আদালতের বিচারক মেহেদী হাসান মোবারক মুনিম অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রিটকারী পক্ষের আইনজীবী মো. শাহিদুর রেজা বিষয়টি হাইকোর্টের নজরে আনলে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট তাকে ১০ আগস্ট সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন। ১০ আগস্ট তিনি হাজির হলেও ওইদিন হাইকোর্ট পরবর্তী দিন ১১ আগস্ট শুনানি করবে বলে তাকে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X