সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
পাথর লুট

ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা

সিলেট জেলা জামায়াত সেক্রেটারি জয়নাল আবেদিন। ছবি : সংগৃহীত
সিলেট জেলা জামায়াত সেক্রেটারি জয়নাল আবেদিন। ছবি : সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় সিলেটের পুলিশ সুপার, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে দোষলেন সিলেট জেলা জামায়াত সেক্রেটারি জয়নাল আবেদিন।

বুধবার (১৩ আগস্ট) এক ভিডিও বার্তায় পাথর লুটপাটের বিষয়ে তাদের নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় জয়নাল আবেদিন বলেন, এখন সাদা পাথরের পাথর নাই হয়ে গেছে। এর জন্য দায়ী সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার ও বিজিবি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আমাদের সীমান্ত পাহারা দেবে, যারা আমাদের সম্পদের পাহারা দেবে ও যারা জনগণের ল্ অ্যান্ড ওর্ডার এর সিচুয়েশনে কন্ট্রোল করবে তারা রাষ্ট্রের এ অন্যতম পর্যটন শিল্প স্থাপনাকে রক্ষা করতে পারেনি।

আমাদের অনেক দাবি ছিল, পাথর কোয়ারিগুলো ইজারা দেওয়া হোক। তারা ইজারা না দিয়ে ফাঁকি দিয়ে উন্মুক্ত করে দিলেন। সাধারণ মানুষ উন্মুক্ত মাল মনে করে যে যার মতো সবাই বাড়ি ঘরে নিয়ে গেছে।

সিলেটের ডিসিকে উদ্দেশ্য করে জামায়াতের এ নেতা বলেন, তিনিই এগুলো উন্মুক্ত করে দিয়েছেন। উনি আবার ঘোষণা দিক পাথরগুলো ফেরত দেওয়া জন্য। সিলেটের পুলিশ সুপার এবং সিলেটের বিভাগীয় কমিশনারের অফিসের সকলেই জানেন কারা পাথর পাথর নেয়।

সাবেক এ উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা সব সময় বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য বারবার আমরা প্রস্তাব দিয়েছি। জেলা প্রশাসকের বৈঠকে বলেছি। আমরা বারবার বলছি পাথর বাংলাদেশে জন্ম হয় না ভারতে জন্ম হয়। এ অঞ্চলকে নিরাপদে ভালো রাখতে হলে এক নম্বর কাজ হলো– পাথর কোয়ারি খুলে দেওয়া। আর যারা ইজারাদার হবে এবং রাষ্ট্রের ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকবে পর্যটন শিল্পকে রক্ষা করে কীভাবে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করা যায় আমরা তাদের পরামর্শ দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১০

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১১

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১২

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৩

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৪

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৫

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৭

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৮

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৯

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

২০
X