নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

পিরোজপুরেরপিরোজপুর নেছারাবাদে নেছারাবাদে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মো. কাজী রওনাকুল ইসলাম টিপু। ছবি  : কালবেলা
পিরোজপুরেরপিরোজপুর নেছারাবাদে নেছারাবাদে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মো. কাজী রওনাকুল ইসলাম টিপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, একটি দল ইসলামের লেবাসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা এদেশের মানুষকে ভুল বুঝিয়ে দিকভ্রষ্ট করার পাঁয়তারা করে যাচ্ছে। এ দেশের মানুষ তা মেনে নেবে না। ১৯৭১ সালে আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য আপনাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চান তাহলে আওয়ামী লীগ গেছে ভারতে, এখন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে পিরোজপুর নেছারাবাদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বরূপকাঠী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ একতরফা ক্ষমতা ধরে রাখতে মানুষকে ঘুম, খুন, জেল জুলুম চালিয়েছে। এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই ভোটাধিকার আদায়সহ বৈষম্য দূর করতে আন্দোলন সংগ্রাম করেছে। ছাত্রজনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একটি দল পিআরের নামে নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালাচ্ছে। এ দেশের মানুষ তা মেনে নেবেনা। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সবাই প্রস্তুত।

কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, আমরা কোরআন-হাদিস মেনে চলে মানুষের জন্য রাজনীতি করি। একটি দল কুরআন হাদিস ভেঙ্গে মানুষকে অপব্যাখ্যা দিয়ে বিপথগামী করে তোলার চেষ্টা করছে। স্বাধীন দেশে কোনো জঙ্গির স্থান ও হাসিনা মার্কা নির্বাচন হবে না।

স্বরূপকাঠী পৌর বিএনপি'র আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কাজী কামালের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি'র সদস্য সচিব মো. ওয়াহিদুজ্জামান লাভলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১০

আইনজীবী বারে হামলা

১১

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১২

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৩

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৪

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৭

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৮

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

২০
X