শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:১৯ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

জালে ধরা পড়ল ২৭ কেজির কোরাল

জালে ধরা পড়া বিশালাকৃতির কোরাল। ছবি : কালবেলা
জালে ধরা পড়া বিশালাকৃতির কোরাল। ছবি : কালবেলা

নোয়াখালী হাতিয়ায় বেহুন্দি জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি নিলামে ৪১ হাজার ৫৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের চৌধুরী খালের মাথায় বসানো রাসেদ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

জেলে রাসেদ জানান, প্রতিদিনের মতো আজ সকালেই খালে বসানো জালের মাছ তুলতে যাই। জাল তোলার পর দেখি বিশাল আকৃতির কোরাল। সাধারণত বেহুন্দি জালে আমরা চিংড়িসহ ছোট মাছ পাই। কিন্তু আজ দেখি আল্লাহ আমার ভাগ্যে এটা মিলিয়ে দিয়েছেন। পরে নামার বাজারের নিয়ে ইব্রাহিম মৎস্য আড়তে মাছটি ৪১ হাজার ৫৫০ টাকায় বিক্রি করি।

ইব্রাহিম মৎস্য আড়তের পরিচালক মো. সোহেল বলেন, জেলে রাসেদ মাঝি আমাদের আড়তে মাছটি নিয়ে আসে। ২৭ কেজি ৭শ গ্রাম ওজনের মাছটি ডাকের মাধ্যমে নিলামে ১৫শ টাকা কেজি দরে ৪১ হাজার ৫৫০ টাকায় কিনেছি। ভালো দাম পাব বলে মাছটি কিনেছি। এটি প্যাকেজিং করে ঢাকায় পাঠানো হচ্ছে।

ইব্রাহিম মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম বলেন, নিঝুমদ্বীপের চারপাশে মেঘনা নদীবেষ্টিত। এখানকার জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রায় বড় বড় মাছ পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায়। তবে খালের মধ্যে বেহুন্দি এতবড় একটি মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X