গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় ধরা পড়ল ৯ কেজির চিতল

পদ্মায় ধরা পড়া চিতল মাছ। ছবি : কালবেলা
পদ্মায় ধরা পড়া চিতল মাছ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ৯ কেজি ওজনের এক চিতল মাছ। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ভাটিতে কলাবাগান সংলগ্ন নদীতে জেলের জালে ধরা পড়ে মাছটি।

পরে মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার রেজাউলের মাছের আড়তে আনা হলে ওজন মেপে দেখা যায় ৯ কেজি। নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। তিনি ভিডিও কলে কুমিল্লার এক লন্ডনপ্রবাসী ক্রেতাকে মাছটি দেখান। প্রবাসী ক্রেতা ১৯ হাজার ৮০০ টাকায় চিতলটি কিনে নেন।

শাজাহান শেখ বলেন, পদ্মার চিতল মাছের স্বাদ অসাধারণ। বড় আকারের চিতলের বাজারে সবসময়ই বেশি চাহিদা থাকে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে ভালো দাম পাচ্ছেন। বড় আকারের চিতল মাছ খুব কমই পাওয়া যায়। তাই এ ধরনের মাছ ধরা পড়লে তা দ্রুত বিক্রি হয়ে যায় এবং দামও বেশি পাওয়া যায়।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X