মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরপাড়ে গিয়ে মা দেখেন, ২ সন্তান পুকুরে ভাসছে

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের মেয়ে মোসা. আলিয়া (৪) ও মোসা. আয়শা (৩)।

স্থানীয়রা জানান, দুই শিশু তাদের বসত ঘরের সামনের উঠানে খেলাধুলা করতে করতে পুকুর পাড়ে যায়। তাদের না দেখে কিছুক্ষণ পর তাদের মা মোসা. মুন্নি বেগম খুঁজতে বের হন। পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, তার দুই কন্যা সন্তান পুকুরে পানিতে ভাসছে। তিনি ডাক চিৎকার করলে প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. চুন্নু সরদার বলেন, দুই শিশু আমার ভাতিজি। ওরা আজ বাড়ির উঠানে খেলাধুলা করতে ছিল। হঠাৎ দুজনে পুকুরে গিয়ে ডুবে মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারো কোনো অভিযোগ নেই।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X