বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ছবি : কালবেলা
ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ছবি : কালবেলা

রাজধানী ঢাকার সাভারে একই দিনে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শোক আর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) আশুলিয়া থানা বাসস্ট্যান্ড আনন্দপুর এলাকার ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সাভার থানা বাসস্ট্যান্ড মডার্ন প্লাজায় অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, আশুলিয়ার সাত বছরের শিশু সাহরা আমিনকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে এনেস্থেশিয়া দেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। অপারেশন করেন নাক-কান-গলার চিকিৎসক খন্দকার আবুল বাশার। কিন্তু অপারেশনের এক ঘণ্টা পরেই মারা যায় সাহরা। পরবর্তীতে মৃত অবস্থায় এনাম মেডিকেলে নেওয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি তাকে।

হাসপাতালের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, এটা ভুল চিকিৎসা নয়, দুর্ঘটনা।

তবে অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন কেটে দেন এবং পরে বন্ধ করে রাখেন।

অপরদিকে, একইদিন দুপুরে সাভার স্পেশালাইজড হাসপাতালে টনসিল অপারেশনের সময় মারা যায় মানিকগঞ্জের ১৩ বছরের শিশু রাতুল। চিকিৎসায় ‘ভুল অপারেশনের কারণে’ তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, সাভার জুড়ে অনুমোদনবিহীন হাসপাতালের দৌরাত্ম্য বেড়ে গেছে। গার্মেন্টস শ্রমিকসহ অসচেতন মানুষ দালালদের প্রলোভনে এসব হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হচ্ছে। ভুল চিকিৎসায় অনেক রোগী মৃত্যুর মুখে পড়ছেন। প্রশাসনের কাছে তারা এসব ভুয়া হাসপাতাল দ্রুত বন্ধের দাবি জানান।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা কালবেলাকে বলেন, দুই হাসপাতালে শিশুদের মৃত্যুর অভিযোগ পেয়েছি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X