হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে সিএনজি জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীর বসতঘরে দুষ্কৃতকারীদের ফিল্ম স্টাইলে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর এলাকায় ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে জানতে চাইলে ওই এলাকার সাবেক ইউপি সদস্য কাইয়ুম মেম্বার বলেন, বেলা ১১টার দিকে দুটি মোটরসাইকেলে ছয় যুবক মুখ বন্ধ অবস্থায় এসে কিছু বুঝে ওঠার আগে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। ঘরে কেউ না থাকায় হতাহত হয়নি। ঘটনাস্থলে প্রায় ১১টি গুলির খোসা পড়ে আছে। ঘরের দরজা-জানালা ভেঙে গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ বলেন, ব্যবসায়ীর বাড়িতে গুলির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছয় সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে এসেছে। তার মধ্যে দুজন গেটের বাইরে ছিল, বাকি চারজন ভেতর প্রবেশ করে। চারজনের মধ্যে তিনজনই ছিল অস্ত্রধারী। তারা সেখানে গোলাগুলি করে দ্রুত স্থান ত্যাগ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারণ, তখন বাড়িতে কেউই ছিল না। সন্ত্রাসীদের ধরতে আমাদের কার্যক্রম চলছে। এ ঘটনায় ব্যবসায়ী মামলা করবেন বলেও জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১০

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১১

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১২

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৩

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৪

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৫

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৬

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৭

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৮

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৯

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X