খুলনা ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

চিরকুট। ছবি : সংগৃহীত
চিরকুট। ছবি : সংগৃহীত

‘আব্বু আম্মু আমারে ক্ষমা করে দিও’ খাতায় লিখে খুলনায় তিষা খাতুন নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে খুলনার সরকারি মহিলা কলেজের সামনে একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সোনাডাঙ্গা থানা পুলিশ।

তিষা খাতুন যশোরের অভয়নগর উপজেলার নাউলি গ্রামের আ. রউফ মোল্লার মেয়ে। তবে তার চিরকুটের পাশে পেন্সিল স্কেচে আঁকা একটি ছেলের মুখের অবয়ব নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশের মধ্যে।

পুলিশ জানায়, বয়রা কলেজের বিপরীতে পাঁচ তলা ভবনের একটি ফ্ল্যাটে তিন ছাত্রীর সঙ্গে বসবাস করত তিষা। তিসা এ ঘটনার দুদিন আগে বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আবার ওই মেসে ফিরে আসে। কিন্তু তার সঙ্গে থাকা অপর দুই ছাত্রী তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাসায় আর কেউ না থাকার সুযোগে রাতে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তারা অভয়নগর থেকে খুলনার পৌঁছেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করে তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় তিসার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল ‘বাবা-মা আমাকে ক্ষমা করে দিও’। যে খাতায় চিরকুটটি লেখা হয়েছিল সেই খাতায় একটি ছেলের মুখের অবয়ব পেন্সিল স্কেচ দিয়ে আঁকানো ছিল, সেটা আমরা বিবেচনায় নিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১০

আজকে স্বর্ণের বাজারদর

১১

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১২

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৩

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৪

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৫

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৬

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৯

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

২০
X