সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিলের পানিতে নৌকা উল্টে মনিরুল ইসলাম নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। নিজের ৭ বছরের শিশু সন্তানকে উঁচিয়ে ধরে বাঁচাতে পারলেও গভীর পানিতে তলিয়ে যান তিনি।

বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনা ধুকুরিয়া বিলে এ ঘটনা ঘটে। মনিরুল একই ইউনিয়নের ব্রজবালা গ্রামের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ১২টার দিকে চিনা ধুকুরিয়া গ্রামের একটি চালকলে ধানা ভাঙাতে নৌকাযোগে যাচ্ছিলেন মনিরুল। ওই নৌকায় তার সঙ্গে তার বাবা আব্দুস সালাম, ৭ বছরের শিশু সন্তান ও ভাগনেও ছিলেন।

তারা চিনাধুকুরিয়া বিলের মাঝমাঝি স্থানে পৌঁছলে ঝোড়ো বাতাস আর ঢেউয়ের দোলায় ধানবোঝাই নৌকাটি উল্টে যায়। এ সময় মনিরুলের বাবা আব্দুস সালাম ও ভাগনে সাঁতরে বিল পার হয়ে আসে। কিন্তু মনিরুল নিজে পানিতে ডুবে দুই হাতে তার শিশু সন্তানকে উঁচু করে ধরে চিৎকার করে। তার চিৎকারে আশপাশের লোকজন নৌকা নিয়ে ছুটে এসে মনিরুলের হাত শিশু ছেলেটিকে উদ্ধার করলেও মনিরুল বিলের গভীর পানিতে তলিয়ে যায়।

এরপর জেলেরা জাল ফেলে তাকে খোঁজার চেষ্টা করে। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর মনিরুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মনিরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস.এম হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড. সুমনকান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১০

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৩

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৪

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৫

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৬

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৮

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৯

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

২০
X