মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

কাঁচা মরিচ। পুরোনো ছবি
কাঁচা মরিচ। পুরোনো ছবি

ফেনীতে কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়িয়েছে। বেশ কিছুদিন ধরেই কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী এবং বর্তমানে এটি একটি সাধারণ চিত্র। বিশেষ করে খুচরা বাজারে এই দাম দেখা যাচ্ছে।

গত এক মাস আগেও বাজারে এক কেজি কাঁচামরিচের দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা।

দোকানদাররা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে কাঁচামরিচের। এ ছাড়া অন্যান্য সবজির দামও তুলনামূলকভাবে অনেক বেড়েছে যা জনসাধারণের জন্য একটি উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী উপজেলার বাজারগুলোতে সরেজমিনে দেখা গেছে, ফেনী পাইকারি বাজার থেকে ৩০০ থেকে ৩২০ টাকা ধরে কাঁচামরিচ কিনে খুচরা বাজারে ৩৫০ টাকা বিক্রি করছে স্থানীয় ব্যবসায়ীরা।

এ ছাড়া ফেনীতে জুলাই মাসে বন্যা পরিস্থিতির অবনতি হাওয়ায় কৃষকরা কাঁচামরিচসহ সবজির ফলন ফলাতে পারেনি। তাই ঘাটতি আরও বেশি হয়ে গেছে বলে মনে করেন স্থানীয় সবজি বিক্রেতারা।

তারা জানান, মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।

ছাগলনাইয়া বাজারের কাঁচামাল বিক্রির দোকানদাররা কালবেলাকে জানান, সব প্রকার সবজির দাম ৮০ টাকার ঊর্ধ্বে। সাধারণ জনগণ কাঁচা তরকারি কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে।

ছাগলনাইয়া পৌর শহরে কাঁচাবাজার করতে আসা শেখ কামাল বলেন, শুধু কাঁচা পেঁপে ছাড়া প্রতিটা কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। এমনিতেই ফেনী বন্যাকবলিত এলাকা, তার মধ্যে কাঁচাবাজার হতে শুরু করে মুদি মাল ও দাম ঊর্ধ্বমুখী। এক কথা সাধারণ জনগণ দিশেহারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X