বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে মদ্যপ অবস্থায় সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে বাউফলের নওমালা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কাবিল মৃধাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বাউফল থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে শুক্রবার পটুয়াখালী আদালতে পাঠিয়েছে। কাবিল মৃধা উপজেলার বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত কাবিল বৃহস্পতিবার রাতে ছুরি হাতে নিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শফিকুল ইসলামের বাসায় যান এবং তার বাবা আব্দুল মোতালেবের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় বাসার কিছু আসবাবপত্র ভাঙচুর করেন তিনি। এরপর স্থানীয়রা তাকে আটক করে রাখে এবং পুলিশে খবর দেয়। পরে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার কালবেলাকে জানান, চাঁদাবাজির অভিযোগে কাবিল মৃধাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

রামিসা হত্যা মামলার রায় রোববার

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১০

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

১১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

১২

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

১৩

সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে ১৪ টাকা করার দাবি

১৪

সরকারি সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

১৫

আজকের মতো কর্মসূচি শেষ / ৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

১৬

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী 

১৭

মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

১৮

বিশ্বকাপে রূপকথার স্বপ্ন দেখছে আফ্রিকার ৬ লাখ জনসংখ্যার দেশটি

১৯

জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০
X