তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ বন্ধু আটক

নিহত শামীম হোসেন। ছবি : সংগৃহীত
নিহত শামীম হোসেন। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলার যুবদল নেতা শামীম হোসেনকে (৩৩) কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটক দুজনই নিহতের বন্ধু।

শুক্রবার (২২ আগস্ট) রাতে ডুমুরিয়ার আঠারমাইল এলাকায় নিহতের নিজ তিনতলা বাড়ির ভেতরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

নিহত শামীম হোসেনের গ্রামের বাড়ি তালা থানার উথালী গ্রামে। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিহতের মা রশিদা বেগম (৬০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বাবা আব্দুল গফ্ফার একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। শামীম ছিলেন মায়ের একমাত্র ছেলে। তার ১১ বছর বয়সী একমাত্র ছেলে শেখ তাজ পঞ্চম শ্রেণিতে পড়ে।

নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (২৯) জানান, শুক্রবার রাত ৮টার দিকে শামীমের দুই বন্ধু শরিফুল ইসলাম (৪২) ও পিজাজ (৫০) আইসক্রিম নিয়ে বাসায় আসেন। তারা শামীমকে নিয়ে ভবনের তৃতীয় তলার একটি বেডরুমে প্রবেশ করেন। ওই সময় স্ত্রী ফাতেমা আক্তার ও শাশুড়ি দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, রাত ১১টার দিকে সন্দেহ হলে শাশুড়িকে বিষয়টি জানান। শাশুড়ি সিঁড়িতে গিয়ে দেখেন, শামীমের বন্ধুদের জুতা নেই। এরপর শামীমের মা, স্ত্রী ও ছেলে মিলে তৃতীয় তলার কক্ষে প্রবেশ করে দেখেন শামীমকে জবাই করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে রাত ৩টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডে তিনজন জড়িত থাকতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি মোহাম্মদ মাসুদ রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শামীমের দুই বন্ধু শরিফুল ইসলাম ও পিজাজকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তৎপর রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১০

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১১

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১২

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৫

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৭

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৮

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৯

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০
X