ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

এ বাড়িতেই ডাকাতি হয়। ছবি : কালবেলা
এ বাড়িতেই ডাকাতি হয়। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে নুরুল ইসলাম রনুর বাড়িতে এ ঘটনা ঘটে।

পানির ট্যাঙ্কের মধ্যে চেতনানাশক ওষুধ দেয় ডাকাত দল। পরে বাড়ির মানুষ সেই পানি ব্যবহার করলে অবচেতন হয়ে পড়ে। পরে ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

রনুর পুত্রবধূ ইতি আক্তার জানান, শুক্রবার সকালে খাবার খাওয়ার পর থেকেই ঘুম ঘুম ভাব ও শরীরে দুর্বলতা অনুভব হয়। দুপুরে আবার খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। মাঝরাতে ঘুম ভাঙলে তিনি দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারি ও আসবাব খোলা অবস্থায় পড়ে থাকতে দেখে বুঝতে পারেন টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে।

তার দাবি, ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা এবং অন্তত ১৫-১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের সবাই অসুস্থ। তার মধ্যে দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X