মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৭:১৯ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

তিন সহযোগীসহ ‘মাদক সম্রাট’ শাওন গ্রেপ্তার

সহযোগীসহ গ্রেপ্তার ‘মাদক সম্রাট’ শাওন। ছবি : কালবেলা
সহযোগীসহ গ্রেপ্তার ‘মাদক সম্রাট’ শাওন। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী এলাকায় অভিযান চালিয়ে ‘মাদক সম্রাট’ ইমরান খান শাওনকে (৩২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় পিয়াজখালী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদরপুর থানা পুলিশ।

গ্রেপ্তার শাওন ঢেউখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া খাতুন ও মৃত দুদুমিয়া খানের একমাত্র ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানায়।

আটক শাওনের তিন সহযোগী হলেন- উপজেলার চর কুমারিয়া গ্রামের মো. মাসুদ হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৫), বাবুরচর কাচারী ডাঙ্গি গ্রামের মৃত ইসমাইল মাতুব্বরের ছেলে মনির হাওলাদার (৩৩) এবং কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মৃত আব্দুস ছত্তার শেখের ছেলে সোহেল রানা (৩৬)।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ইমরান খান শাওন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X