শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে যুব সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা
ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে যুব সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। তারা এ পদ্ধতির বাইরে যায়নি। তার মানে আমাদের বুঝতে হবে এটি সবার জন্য কল্যাণকর। তাই আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে সেই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। বাংলাদেশের নির্বাচন পদ্ধতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়। আর পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। তখন আর ফ্যাসিস্ট তৈরি হবে না। প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন। এর মাধ্যমে আমাদের দেশটি সুন্দর একটি দেশ হবে। এখানে কোনো খুনি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তৈরি হবে না- এটাই হবে বাস্তবতা।

ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি এস এম আহসান হাবিব।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X