নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

নরসিংদীতে বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় দলটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদীতে বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় দলটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ১ শতাংশ জনগণও জানে না পিআর কী, অনেক নেতাও এসব বুঝে না। এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআর-এ হবে এমপি বাণিজ্য। আরও অনিয়ম হবে, বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে। জনগণ ভোট দিতে যাবে না।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে জেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, শুধু মার্কা এবং দল না, ব্যক্তিও বড় ফ্যাক্টর। নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হলে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ পাবে। দোসরদের দালাল প্রেতাত্মারা ফিরে এলে, পিআর নিয়ে যারা নির্বাচন অস্থিতিশীল করতে চায় সে সমস্ত দায়বার তাদের নিতে হবে। যাদের দাফন-কাফন হয়ে গেছে তাদের রাজনীতিতে সুযোগ করে দিচ্ছেন। এতে জনগণ আপনাদের ক্ষমা করবে না।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম এ জলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X