গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ড্রেনে পড়ে আহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা
ড্রেনে পড়ে আহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা

গোপালগঞ্জ সদরের বেওয়ারিশ কুকুরের তাড়া খেয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোহাগী মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শহরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর হঠাৎ সোহাগীকে তাড়া করে। এতে ভীত হয়ে সে দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান কালবেলাকে বলেন, দুপুরে ওই মেয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় একটি বেওয়ারিশ কুকুর তাকে তাড়া করে। পরে ওই শিক্ষার্থী ভয়ে দৌড় দিলে রাস্তার পাশে ড্রেনে পড়ে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১১

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১২

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৩

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৫

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৬

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৭

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৮

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৯

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

২০
X