গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বাস চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন এক যাত্রী। ছবি : কালবেলা
বাস চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন এক যাত্রী। ছবি : কালবেলা

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে রাজবাড়ীর বাস মালিক সমিতির বিরোধে ফের রাজবাড়ী থেকে ঢাকাসহ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক-শ্রমিকরা।

শনিবার (১৭ জুন) দুপুরে রাজবাড়ী থেকে ঢাকাসহ অভ্যন্তরীণ রুট দৌলতদিয়া-কুষ্টিয়া-ফরিদপুরসহ সব রুটে বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক লিটন।

এদিকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীসহ ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরে চলাচলরত যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। ফলে তীব্র গরমে অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে অটোরিকশা ও মাহিন্দ্রায় করে গন্তব্যে যাচ্ছেন তারা।

জানা গেছে, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হয় না। কিন্তু ফরিদপুরের গোল্ডেন লাইন বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করে। এ নিয়ে বিরোধে বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে রাজবাড়ী থেকে ঢাকাসহ সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হলেও শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপ। পরে রাতেই জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

যাত্রীরা জানান, হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন। এখন এই গরমে বেশি ভাড়া দিয়ে থ্রি হুইলার মাহিন্দ্রা ও অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে। ঘোষণা দিয়ে বাস চলাচল বন্ধ করলে তাদের এতটা ভোগান্তি হতো না।

রাবেয়া ও সোহার্দ্য পরিবহনের টিকেট কাউন্টার সংশ্লিষ্টরা বলেন, মালিক সমিতির নির্দেশে তাদের বাস চলাচল বন্ধ রয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী আবার বাস চলাচল শুরু হবে।

রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক লিটন বলেন, তাদের না জানিয়ে হঠাৎ ফরিদপুরের গোল্ড্রেন লাইনের বাস রাজবাড়ীতে চালানো শুরু করেছে। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১০

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১১

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১২

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১৩

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৪

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৫

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৭

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৮

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৯

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

২০
X