সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।এর আগে উপজেলার হরিনগরে অবস্থিত প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে দফায় দফায় লুটপাট ও কোটি টাকার চাঁদা দাবির অভিযোগে আলোচনায় আসেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

একইসঙ্গে শ্যামনগর উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সাতক্ষীরা জেলা শাখার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠনের সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং ওই উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হক ভাইকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে এবং দায়িত্ব প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোওমেন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা কার্যকর করেছেন।

প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের চেয়ারম্যান এএম সাইদুর রহমান অভিযোগ করে বলেন, গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত চার দিন দফায় দফায় তার মৎস্য খামারে হামলা ও লুটপাট চালানো হয়। এর আগে স্থানীয় যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ এবং পরে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ধারাবাহিক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম দুলু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাঁদা চাইনি বা নিইনি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১১

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৩

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৪

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৭

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৮

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

২০
X