যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

তিন যুবকের কোমরে মিলল আট কোটি টাকার স্বর্ণ

স্বর্ণের বারসহ বিজিবির হাতে আটক তিন যুবক। ছবি : কালবেলা
স্বর্ণের বারসহ বিজিবির হাতে আটক তিন যুবক। ছবি : কালবেলা

যশোরে ৩৬টি স্বর্ণের বারসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে সদর উপজেলার কোদালিয়া ও সকাল ৯টার দিকে তারাগঞ্জ বাজারে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৬৬৮ টাকা।

আটককৃতরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ম্যানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী কালবেলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো তারা সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিলেন।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X