কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘স্মার্ট নাগরিক গড়তে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে’

শিক্ষামন্ত্রী দীপু মনি। পুরোনো ছবি
শিক্ষামন্ত্রী দীপু মনি। পুরোনো ছবি

স্মার্ট নাগরিক তৈরি করতে হলে সবার আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘শিক্ষকরাই হবেন আমাদের স্মার্ট নাগরিক তৈরি করার মূল হাতিয়ার।’

চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে আজ শনিবার সকালে কুমিল্লা শিক্ষাবোর্ড আয়োজিত চাঁদপুরের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ-আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ- এই চারটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের মূল স্তম্ভ। এই চারটি স্তম্ভ না হলে স্মার্ট নাগরিক হওয়া যাবে না, স্মার্ট অর্থনীতি হবে না, স্মার্ট সমাজ হবে না, স্মার্ট বাংলাদেশ তৈরি করা যাবে না।

‘যিনি সৎ তিনি স্মার্ট, যিনি অসাম্প্রদায়িক তিনি স্মার্ট, যিনি সহমর্মী তিনি স্মার্ট, যিনি কর্মদক্ষ তিনি স্মার্ট। তাই দক্ষ, যোগ্য, সৃজনশীল মানুষই হবে আমাদের স্মার্ট নাগরিক। কাজেই এই স্মার্ট নাগরিক তৈরি করতে হলে সবার আগে আমাদের শিক্ষকদের স্মার্ট হতে হবে।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছেরের সভাপতিত্বে ওই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X