চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের ৫ আসনেই নৌকাকে বিজয়ী করতে হবে : দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরোনো ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরোনো ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বাংলার মানুষের ভাষার অধিকার, স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করেছে। এর ফলে তরুণ প্রজন্ম এখন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।

সোমবার রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনসহ ৫টি আসনের সবগুলো আসনে নৌকাকে জয়ী করতে হবে, যেন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হন। তাই আমরা নৌকার সঙ্গে আছি এবং থাকবো। যখনই ডাক দেওয়া হবে, রাজপথে থাকবেন এবং যেকোনো অপশক্তিকে রুখে দিয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করবেন।

শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের সেবা করার জন্য বিগত তিনবার চাঁদপুর-৩ সংসদীয় আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। আগামী নির্বাচনেও তিনি আমাকে আপনাদের সঙ্গে থেকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। এজন্য আমি নেত্রী ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সবার কাছে কৃতজ্ঞাতা প্রকাশ করছি।

ডা. দীপু মনি বলেন, নির্বাচনী এলাকার সবার স্নেহ ও ভালোবাসার কাছে আমি ঋণী। এই ঋণ দিন দিন বাড়ছে। আপনারা যদি আবারও আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে কিছুটা হলেও আপনাদের ঋণ শোধ করতে পারবো। আশা করি আপনারা বিগত নির্বাচনে যেভাবে আমার পাশে থেকে সমর্থন দিয়েছেন, আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে থাকবেন।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্বল হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা মাসুদা নূর খান, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১০

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১১

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১২

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৪

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৫

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৬

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৭

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৮

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৯

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

২০
X