কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

২০২৩ থেকে ২০২৭ মেয়াদে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (১৫ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট প্রদান করেন। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়।

এই নির্বাচনী জয়ের পর প্যারিসে অবস্থান করা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই নির্বাচন জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে।

এই নির্বাচন জয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম ও অন্যান্য সহকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর ইউনেস্কো মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X