রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নেশার টাকার জন্য ভাতিজার হাতে ফুফু খুন

ঘাতক রকি হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
ঘাতক রকি হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পরের বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা চালানো আফি খাতুন (৫৫) নিজ ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নেশার টাকার জন্য তর্কের একপর্যায়ে ভাইয়ের ছেলে রকি হোসেন (২২) তার ফুফুর গলায় ছুরি চালান। এতে ঘটনাস্থলেই মারা যান আফি খাতুন।

খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের আরেক ভাই ইনতাজ আলী বাদী হয়ে পবা থানায় মামলা করেছেন। মামলায় রকি হোসেনকে একমাত্র আসামি করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে রকিকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রকি পরিবারের কাছে নিয়মিত টাকা চাইতো। বৃহস্পতিবার সন্ধ্যায়ও সে ফুফুর কাছে টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় রাগে-ক্ষোভে রকি ছুরি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতেই তার গলায় গভীর ক্ষত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আফি খাতুনের।

জানা গেছে, আফি খাতুন ছিলেন স্বামীহারা। সন্তানদের বড় করতে তিনি জীবনের প্রতিটি দিন সংগ্রাম করেছেন। সংসার চালাতে অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

প্রতিবেশীরা বলেন, ‘আফি বেগম ছিলেন শান্ত-শিষ্ট ও পরিশ্রমী মানুষ। নেশাগ্রস্ত ভাতিজার কাছে প্রাণ হারাতে হবে- এ কথা কেউ ভাবতে পারেনি।’

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রকিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X