রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিপি প্রার্থী হয়ে রাকসুতে ইতিহাস গড়লেন তাসিন

রাকসুর ভিপি প্রার্থী তাসিন খান। ছবি : কালবেলা
রাকসুর ভিপি প্রার্থী তাসিন খান। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হচ্ছেন একজন নারী শিক্ষার্থী। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই শিক্ষার্থী। ঘনিষ্ঠদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেও ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে তিনি প্রার্থিতা ঘোষণা করেন।

রাজশাহীর স্থানীয় বাসিন্দা তাসিন খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নানা সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন। তার ভাষায়, ‘মৃত্যুর ভয় জয় করেই মাঠে দাঁড়িয়েছিলাম। সেই সাহসই আমাকে এবার ভিপি পদে প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে।’

১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১৪টি নির্বাচনে কোনো নারী প্রার্থী ভিপি পদে অংশ নেননি। দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর এবার আবারও রাকসু নির্বাচন হতে যাচ্ছে, যেখানে একমাত্র নারী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসিন। এ ছাড়া ছাত্রী হলের কয়েকজন শিক্ষার্থী অন্যান্য পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থিতা প্রসঙ্গে তাসিন বলেন, ‘জুলাই আন্দোলনের সময় ভেবেছিলাম হয়তো আর স্বাভাবিক জীবনে ফেরা হবে না। হয়তো রাজপথে মারা যাব, নয়তো বাকিটা জীবন কারাগারে কাটাতে হবে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। এখন আবার রাকসুর নির্বাচনের ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে যাচ্ছি। তাই মনে হলো ভিপি পদেই লড়াই করা উচিত।’

প্রচারণা শুরু না হলেও ঘনিষ্ঠদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘এখন যারা পাশে আছেন তারা মূলত সংগঠন ও রাজপথের সহযোদ্ধারা। সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বুঝতে পারব প্রচারণা শুরু হওয়ার পর। বর্তমানে একটি গ্রহণযোগ্য ইশতেহার তৈরির চেষ্টা করছি।’

ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তাসিন বলেন, ‘মতাদর্শিক দ্বন্দ্ব থাকা সত্ত্বেও কয়েকটি সংগঠন সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছে। এতে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা আছে। শুধু প্রার্থী হিসেবেই নয়, ভোটার হিসেবেও অনিশ্চয়তায় ভুগছি। প্রশাসন এখনো কার্যকর ভূমিকা রাখেনি। সাইবার বুলিং প্রতিরোধে সেল গঠনের কথা থাকলেও কার্যক্রম শুরু হয়নি। এসব সংকট দ্রুত সমাধান করতে হবে।’

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। দাখিল করা যাবে ১ থেকে ৪ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X