রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার বদলা নিতে হত্যা, গ্রেপ্তার ৩

র‌্যাবের হাতে গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা

রাজশাহীতে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তিকে হত্যা করে বদলা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল উপজেলার হোজা অনন্তকান্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার (২৯ আগস্ট) র‌্যাব-০৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন— জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) ও নজরুল ইসলাম (৬০)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দী গ্রামে তাদের বাড়ি।

র‌্যাব জানায়, গত ১৪ মে ওই এলাকায় পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় হাসিবুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলি নামের এক ব্যক্তি। তিনি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।

গত ১০ আগস্ট ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলে নিজের পানবরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের কমপক্ষে ৩০-৩৫ জন লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান। এ ঘটনায় নিহত ওয়াজেদ আলীর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, ঘটনা তদন্তে এ তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ এই তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X