সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর ১২টার মধ্যে জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজন মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০টায় গৃহবধূ সালমা বেগম (৩০) ও দুপুর ১২টায় কলেজপড়ুয়া শিক্ষার্থী তানজিলা আক্তার তিশা (১৮) মারা যান। নিহত তিশা নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, মৃত্যু হয়েছে সালমা বেগমের স্বামী হাসান গাজী, ১ মাসের শিশু ইমাম উদ্দিন গাজী, চার বছরের মেয়ে জান্নাত গাজী ও মা তাহেরা বেগম।

কান্নাজড়িত কণ্ঠে নিহত তিশার বাবা তানজিল হোসেন বলেন, সালমা বেগম সম্পর্কে আমার শ্যালিকা হয়। আমার ভায়রা হাসান গাজী ও তার মেয়ে জান্নাত মারা গেছে বৃহস্পতিবার। আজ তার স্ত্রীর পাশাপাশি মারা গেছে আমার মেয়ে তানজিলা আক্তার তিশা।

জানা গেছে, এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন হাসান গাজীর বড় মেয়ে মুনতাহার (১১), তানজিল হোসেনের স্ত্রী আসমা (৩৫) ও ছেলে আরাফাত (১৩)।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) রাতে মিজমিজি পাইনাদী পূর্বপাড়া জাকির খন্দকারের মালিকানা খন্দকার ভিলা নামে আধাপাকা বাড়িতে গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে দুই পরিবারের নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X