শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পেঁয়াজ-রসুন-আদার বাজারে অস্থিরতা

লালমনিরহাটে পেঁয়াজ-রসুনের বাজার। ছবি : কালবেলা
লালমনিরহাটে পেঁয়াজ-রসুনের বাজার। ছবি : কালবেলা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজ, রসুন ও আদার দামে অস্থিরতা দেখা দিয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এ তিনটি পণ্যের দাম ক্রমেই বাড়ছে, যা ভোক্তাদের জন্য এক বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে শিয়ালখোওয়া কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দেশি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায়। দেশি রসুন কিছুটা স্বস্তিদায়ক হলেও (৯০–১২০ টাকা) বিদেশি রসুনের দাম দ্বিগুণের কাছাকাছি (১৪০–১৬০ টাকা)। অন্যদিকে দেশি আদা বিক্রি হচ্ছে ১৫০–১৭০ টাকায়। তবে আলুর দাম তুলনামূলক স্থিতিশীল। দেশি আলু মিলছে ২০-২৫ টাকায়।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের উৎপাদন যথেষ্ট হলেও কৃষকের উৎপাদন খরচ বাড়ায় পাইকারি পর্যায়েই দাম বেশি থাকে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের আমদানি নিয়মিত না হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে দামের ওপর চাপ তৈরি হচ্ছে।

পেঁয়াজ বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, দেশি পেঁয়াজ প্রচুর আছে, কিন্তু কৃষকরা বেশি দামে ছাড়ছেন। ভারতীয় পেঁয়াজও সব সময় ঠিকভাবে আসে না, তাই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

রসুন–আদার ব্যবসায়ী কালাম মিয়া জানান, রসুন ও আদা মূলত আমদানিনির্ভর। আমদানি ব্যাহত হলেই বাজারে অস্থিরতা তৈরি হয়। আমরা নিজেরা দাম বাড়াই না, পাইকারি বাজারের ওপর নির্ভর করতে হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে প্রতিদিন ওঠানামায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজারে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। গৃহিণী শাহনাজ পারভীন বলেন, রান্নায় পেঁয়াজ–রসুন ছাড়া উপায় নেই। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। মাস শেষে খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

আরেক ক্রেতা মমিনুল হক বলেন, এক মাসের বেশি সময় ধরে বাজার অস্থির। সরকারের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X