‎পাবনা প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

‎বৃদ্ধা মাকে মারধরের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ গ্রেপ্তার ৫

মাকে নির্যাতনের ঘটনায় ছেলে-পুত্রবধূসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
মাকে নির্যাতনের ঘটনায় ছেলে-পুত্রবধূসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামে বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

এর আগে ‎শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে হাঁপানিয়া রামচন্দ্রপুর নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে রাতেই সাঁথিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন- ছেলে নজরুল ইসলাম (৪০), পুত্রবধূ সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক মো. টিপু মিয়া (২৫) ও মো. মিনার হোসেন (৩০), শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)।

ভিডিওতে দেখা গেছে, প্রথমে বৃদ্ধা কাঞ্চন খাতুনকে (৭৫) পুত্রবধূ সোনালী মাটিতে ফেলে মারধর করে। দ্বিতীয় দফায় ছেলে নজরুল ইসলাম তার মাকে অনেকক্ষণ গলা টিপে ধরে। একপর্যায়ে ছেলে মাকে তুলে মাটিতে আছাড় মেরে লাথি মেরে হত্যার চেষ্টা করে। বৃদ্ধা মা চিৎকার করে কান্না করলেও ভিডিওতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। রোমহর্ষক এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

‎সাঁথিয়া থানা পুলিশের ওসি আনিসুর রহমান বলেন, বৃদ্ধ মাকে মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এমন সব অভিযোগে ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে আটক করে নিয়ে আসছি। গত রাতে মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন। রোববার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে।

‎সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, মাকে মারধরে ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা সমস্যার সৃষ্টি করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X