মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি রহমত আলী আটক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রহমত আলীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চামতলা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক মাওলানা রহমত আলী চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও হাবিবনগর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট মাওলানা রহমত আলীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়দের তোপের মুখে ঘটনাটি নিয়ে সোমবার সকালে সালিশ বসে। সালিশে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে ক্ষোভে ফুঁসে উঠে স্থানীয় জনতা। পরে এলাকাবাসী ও শিক্ষার্থীদের তোপের মুখে ধর্ষককে মাদ্রাসার অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রহমত আলীকে আটক করে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল বলেন, ভুক্তভোগীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে আজ রহমত আলীকে চামতলা মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় রহমত আলীকে আটক করে হেফাজতে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X